বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

সংক্ষিপ্ত সিলেবাসের দাবি মাধ্যমিক শিক্ষার্থীদের

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ বিক্ষোভ কর্মসূচি পালন কওে শিক্ষার্থী। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা। কর্মসূচি থেকে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা জানায়, এ বছর শুরু থেকেই নানা কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। এছাড়া কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন হওয়ায় তাদের পাঠ্যক্রম নিয়মিত ছিল না। এতে পরীক্ষার জন্য তারা প্রস্তুতিমূলক পড়াশোনা করতে পারেনি। অর্ধবার্ষিক পরীক্ষাও সম্পূর্ণ শেষ হয়নি। এতে তারা পড়াশোনায় পিছিয়ে গেছে। এ অবস্থায় তাদের পক্ষে পূর্ণ সিলেবাস শেষ করা সম্ভব নয়। আর পূর্ণ সিলেবাস শেষ করার মতো এখন পর্যাপ্ত প্রস্তুতির সময়ও নেই।

তাই সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। এই সাধারণ শিক্ষার্থীদের অবস্থা বিবেচনা করে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার দাবি জানানো হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin