নিজস্ব প্রতিবেদক: মোহনপুরে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আপনাকে বলছি সংস্কার সংস্কার খেলা বন্ধ করে অবিলম্বে নির্বাচনের দিন তারিখ ঠিক করুন। ১৫ বছরে মানুষ স্বৈরাচার শেখ হাসিনার লুট করা ভোটে অধিকার হারিয়েছে।
তিনি আরো বলেন, মানুষ তার নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারেনি।দিনের ভোট রাতে চুরি করেছে ফ্যাসিস্ট হাসিনা। এ থেকে মানুষ এখন মুক্তি পেয়েছে। অবিলম্বে অতি দ্রুত নির্বাচন দিন এবং সরকার গঠনের পরিবেশ সৃষ্টি করুন। তিনি বলেন শেষ মুহুর্ত পর্যন্ত নিজের ক্ষমতাকে ধরে রাখতে লড়ে গেছেন হাসিনা। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
সোমবার বিকেলে মোহনপুর জাহানাবাদ ইউনিয়ন স্কুল মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র মদস্য অধ্যাপক মোঃ আব্দুস সামাদ, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম (মুন), রশিদ সাধারণ সম্পাদক, মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক- বাচ্চু রহমান, সাংগঠনিক সম্পাদক-২ শামসুজ্জোহা শাহিন আক্তার, জাহানাবাদ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক তাজ উদ্দীন আহমেদ। মাহফিলে সভাপতিত্ব করেন জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিলুর রহমান শাহ্। এছাড়াও বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।