মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

সচেতন সোসাইটির দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান

  • প্রকাশ সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৩৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বেসরকারী উন্নয়ন সংস্থা সচেতন সোসাইটির উদ্যোগে শনিবার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। চারঘাট পৌর সভা কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে অত্র এলাকার ৭জন শিক্ষার্থীকে প্রত্যেকে বার হাজার টাকা করে চেক প্রদান করা হয়। উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন সোসাইটি চারঘাট এলাকার এলাকা ব্যবস্থাপক মামুনর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট পৌরসভার মেয়র একরামুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সচেতন সোসাইটি রাজশাহীর উপপরিচারক এটিএম শাহরিয়ার ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চারঘাট উপজেলার সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, চারঘাট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, চারঘাট পৌরসভার কাউন্সিলর শফিকুল ইসলাম ও চারঘাট বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাইনুল ইসলাম।
সচেতন সোসাইটি হলিদাগাছী শাখার হিসাব কর্মকর্তা রোফজুল হক এর সঞ্চলনায় অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সচেতন সোসাইটি চারঘাট এলাকার ৫টি শাখার শাখা ব্যবস্থাপক পর্যায় ক্রমে শ্যামাপদ কুন্ডু, দেওযান আব্দুল মতিন, আয়নাল হক, আব্দুর রউফ ও শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম ।
প্রধান বক্তা সংস্থার উন্নয়ন মুলক কাজের বিবরণ তুলে ধরেন। সেইসাথে আগামী দিনে এই শিক্ষাবৃত্তি দ্বিগুন দেওয়ার আশ্বাস প্রদান করেন। প্রধান অতিথি সচেতন সোসাইটিকে ধন্যবাদ শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে উপদেশ প্রদান করেন। সভাপতি বলেন, আগামী বছরেও একই শিক্ষার্থীরা একই অংকের টাকা পাবেন। এই ধারা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin