নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে ও কাটাখালী পৌরসভার উদ্যোগে শোক সভা, দোয়া ও ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, সম্প্রতি বিএনপি’র নামে সন্ত্রাস ও চাঁদাবাজীর কথা শোনা যাচ্ছে। এ রকম যদি কোন নেতাকর্মী করে থাকেন তাহলে বিএনপি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
তিনি আরো বলেন, পতিত সরকারের দোসররা বিএনপি’র মধ্যে প্রবেশ করে এগুলো করছে। ঐ সকল সন্ত্রাসীদের চিন্থিত করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, বিএনপি সুসংগঠিত একটি দল। এই দলে কোন ভাবেই অনুপ্রবেশ করতে দেয়া হবেনা। কারন বিএনপি এখনো ক্ষমতায় আসেনি। বিএনপিকে বিতর্কিত করতে গভীর ষড়যন্ত্র চলছে। ঐ সকল ষড়যন্ত্রকারীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান। সেইসাথে সম্প্রতি পবা উপজেলা বিএনপি’র অন্তর্গত বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন বিএনপি’র মৃত নেতাকর্মীদের রুহের স্মরন করেন তিনি। সেইসাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, রাজাশাহী জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজাজামান আলম, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য আল-মামুন। অনুষ্ঠানের প্রচারে ছিলেন কাটাখালী পৌরসভা ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভুট্ট। এছাড়াও বিএনপি, অঙ্গ ওস সহেযাগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।