মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

সপরিবারে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন রাসিক মেয়র

  • প্রকাশ সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সপরিবারে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিমানে রোববার সকাল ৮.৫০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মেয়র। এরআগে শনিবার রাত ১১.৪০টায় মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে সৌদি আরব ত্যাগ করেন তিনি। উল্লেখ্য, গত ১০ এপ্রিল সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশে সপরিবারে ঢাকা ত্যাগ করেছিলেন রাসিক মেয়র।

পবিত্র ওমরাহ পালন সফরে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে ছিলেন, তাঁর সহধর্মিণী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেণী, বড় মেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, জামাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক রেজভী আহমেদ ভূঁইয়া ও ছোটমেয়ে মাইশা সামিহা জামান শ্রেয়া এবং ভাতিজা হাসনাইন মুত্ত্বাকী বিষ্ময়।

এছাড়া এফবিসিসিআই এর পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান আওয়াল, রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক তৌরিদ আল মাসুদ রনি, রাসিক মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা ইস্তিয়াক আহমেদ সানি পবিত্র ওমরাহ পালনে সঙ্গে ছিলেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin