বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

সফলতার সাথে এক বছর পূর্ণ করলো রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক

  • প্রকাশ সময় রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৮০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নানা টানা পরেন ও বিভক্তির মধ্যে দিয়েও সফলতার সাথে এক বছর পূর্ণ করলো রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাসুদুর রহমান সজন। কমিটি গঠনের শুরু থেকেই দলের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে দলকে টিকিয়ে এবং সুসংগঠিত করে রেখেছেন বলে জানান আহ্বায়ক সজন।

তিনি বলেন, বর্তমান সময়ে কেন্দ্রঘোষিত সকল কর্মসূচী বিএনপির সাথে তিনি নেতাকর্মীদের নিয়ে পালন করছেন। এছাড়াও যুবদলের কর্মসূচী গুলো সকল নেতাকর্মীদের নিয়ে সকল বাধা বিপত্তি অতিক্রম সকল পালন করে যাচ্ছেন। তাঁর এক বছরের কর্মকাণ্ডের সফলতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দলকে সুসংঠিত রাখতে তাঁর একার শুধু সফলতা নয়। সকলকে নিয়েই তিনি সফলতার মুখ দেখছেন। তাঁকে সব নেতাকর্মী সহযোগিতা করছেন বলেই এতদুর তিনি এগুতো পেরেছেন বলে জানান।

সজন বলেন, জেলা যুবদলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ তাঁকে সাদরে গ্রহন করেছেন। তাদের পরামর্শে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছেন। এছাড়াও জেলার সকল থানা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ তাঁকে সাদরে গ্রহন করেছেন এবং তাঁর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন।

তিনি আরো বলেন, সরকার পতনের আন্দোলনে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের ন্যায় তিনিও সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন। এছাড়াও কোন রকম আত্মীয়করণ, স্বজনপ্রীতি ও সব ধরনের দুর্নীতির উর্ধ্বে থেকে বিভিন্ন ওয়ার্ডে কমিটি গঠন করছেন বলে জানান তিনি। সকল ষড়যন্ত্র ও বাধা অতিক্রম করে আগামীতেও এই ধারা অব্যাহত থাকবেন বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin