বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

সফল সমবায়ী হিসেবে সম্মাননা পেল রাজশাহীর উত্তরণ সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিঃ

  • প্রকাশ সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৫২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভাল কাজের স্বীকৃতিস্বরুপ পর পর ছয়বার সফল সমবায়ী হিসেবে উত্তরণ সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিঃ পুরস্কৃত হলো। রাজশাহীর শিল্পকলা একাডেমিতে দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় বসাক ও রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রশিদুল হাসান।
এছাড়াও সভায় অন্যান্য সমবায়ীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ক্রেষ্ট দিয়ে সফল সমবায়ীদের সম্মাননা প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এর মধ্যে উত্তরণ সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান কর াহয। প্রতিষ্ঠানের পক্ষে চেয়ারম্যান মিজানুর রহমান মিজান এই সম্মাননা ক্রেষ্ট গ্রহন করেন।

এ সময়ে মিজান বলেন, পর পর ছয়বার একাধারে সমবায় সম্মাননা পাওয়া একটি প্রতিষ্ঠানের অনেক বড় পাওয়া। তারা এই ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চান। সেইসাথে যারা এই প্রতিষ্ঠানে কাজ করেন তাদের নিষ্ঠা ও সততার সাথে কাজ করার আহ্বান জানান।

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin