সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

সমাবেশ সফল করতে পবা উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগি সংগঠনের প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৩৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবীতে আগামী ১২ জানুয়ারী বুধবার রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে শিবপুর স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপি’র মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীরসহ জাতীয় পর্যায়ের এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এই সমাবেশ সফল করতে পবা উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সোমবার(১০ জানুয়ালী) বিকেল ৪টার দিকে নগরীর বিসিক এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য আব্দুর রাজ্জাক, মকবুল হোসেন, রায়হানুল আলম রায়হান, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল।

আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলম মাস্টার, দর্শন পাড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুস সালাম, বড়গাছী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব নজরুর ইসলাম ওসদস্য সচিব রফিকুল ইসলাম, হুজরীপাড়া বিএনপি’র আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মোতাহার হোসেন, দামকুড়া বিএনপি’র আহবায়ক এনামুল হক কনক, সদস্য সচিব নওশাদ আলী, হরিয়ান বিএনপি’র আহবায়ক মজিবুর রহমান, হরিপুর বিএনপি;র আহবায়ক কাইমুদ্দিন, পারিলা বিএনপি’র আহবায়ক রেজাউলল করিম, সদস্য সচিব মোকলেসুর রহমান, হড়গ্রাম বিএনপি’র আহবায়ক আনারুল ইসলাম ও জেলা যুবদলের সদস্য সুলতান আহম্মেদ।

এছাড়াও পবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড বিএনপি, যুবদল, কৃষকদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহবায়কবৃন্দ এবং অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin