সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

সমাবেশ সফল করতে পুঠিয়া উপজেলা বিএনপি’র প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৬০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবীতে আগামী ১২ জানুয়ারী বুধবার রাজশাহীর পুঠিয়া উপজেলা বিএনপি’র আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপি’র মহাসচিবসহ জাতীয় পর্যায়ের এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এই সমাবেশ সফল করতে আজ শনিবার বেলা ৪টার দিকে বানেশ্বরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য এবং পুঠিয়া উপজেল বিএনপি’র আহবায়ক আবু বককর সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান মন্টু, জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ সরকার, সদস্য নজরুল ইসলাম মন্ডল, রোকনুজ্জামান আলম, আমিনুল হক মিন্টু ও সাইদুর রহমান মন্টু।

পুঠিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন খান, পুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, পুঠিয়া উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি একরাম হোসেন, সাবেক প্রচার সম্পাদক জয়নাল আবেদিন ও শামীম আহম্মেদ, পুঠিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম ও আশরাফুজ্জামান হায়াতসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

এদিকে একই বিষয় নিয়ে মাড়িয়াতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ। উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক আহবায়ক মাসুদুর রহমান স্বজল, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উভয় সভায় আবু সাঈদ চাঁদ সকল বাধা উপেক্ষা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে মহা সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সকল নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে অনুরোধ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin