মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান রাসিক মেয়র লিটনের

  • প্রকাশ সময় রবিবার, ২২ মে, ২০২২
  • ৩৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রোববার দুপুর আড়াইটায় রাজশাহীর ১নম্বর বার ভবনে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এই আহ্বান জানান তিনি। সভায় এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘নিজেদের মধ্যে অন্তকলহ ভুলে সবাই মিলে আমাদের প্যানেলের প্রার্থীদের ভোট দিন। আশা করছি ২৫ মে নির্বাচনে আমাদের প্রার্থীরা বিজয়ী হবেন।’
তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব বিশ্ব বাজারে পড়েছে। সবকিছু মিলিয়ে বিশ্ববাজারে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। ডলারের দাম বৃদ্ধি পেয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে। এমন পরিস্থিতিতে দেশকে অকার্যকর করা, অর্থনীতিকে ভঙ্গুর বলে প্রমাণিত করা এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কষ্ট করে আমাদের নিজস্ব অর্থে পদ্মা সেতু করলেন, সেই পদ্মা সেতু নিয়ে কৌতুক করা ইত্যাদি নানাভাবে এদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। যারা জ্ঞানপাপী তারা বলছে, যেকোন সময় বাংলাদেশ শ্রীলংকা হয়ে যাবে। শ্রীলংকা তাদের ভুলের কারণে সংকটে ভুগছে। শ্রীলংকার সাথে বাংলাদেশের তুলনা করা কোনভাবে ঠিক হবে না। বাংলাদেশের রিজার্ভ পর্যাপ্ত রয়েছে, আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা এখনো রেমিটেন্স পাঠাচ্ছেন এবং এতোকিছুর মধ্যেও আমাদের মাথাপিঁছু আয় ২৫০০ ডলার থেকে ২৮৭২ ডলার হয়ে গেছে। শিক্ষিত মানুষেরা এই সূচকগুলো বোঝেন। এই সূচক কি বলে আমরা রাতারাতি পড়ে যাব?
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনকালীন সময়ে যেভাবে দেশকে হ্যান্ডেল করেছেন, তাঁর প্রসংশা সারাবিশ্ব করেছে। অর্থনৈতিক ব্যাপারে তিনি কিছু সতর্কতা অবলম্বন করেছেন। বিলাসবহুল পণ্য আমদানি নিয়ন্ত্রণ করা ও সরকারি কর্মকর্তাদের বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছেন। এটা নিয়ে আবার সেই সুশীলরা নানা কথা বলছে। এই সময়ে বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন অতি গুরুত্বপূর্ণ নির্বাচন।
নির্বাচনী সভায় বক্তব্য দেন এফ গ্রুপ আসনের প্রার্থী এডভোকেট একরামুল হক। আরো বক্তব্য দেন এডভোকেট মোজাফফর হোসেন, এডভোকেট ইয়াহিয়া, এডভোকেট এজাজুল হক মানু, এডভোকেট খায়রুল বাশার। সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মুসাব্বিরুল ইসলাম।
উল্লেখ্য, আগামী ২৫ মে বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হবে। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীরা হলেন, সাধারণ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সৈয়দ রেজাউল রহমান, এডভোকেট কামরুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, মুক্তিযুদ্ধের সংগঠক এডভোকেট শাহ্ মোঃ খসরুজ্জামান, এডভোকেট রবিউল আলম বুদু, মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা), নজরুল ইসলাম খান ও এফ গ্রুপ আসনের প্রার্থী এডভোকেট একরামুল হক।

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin