বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

সাংগঠনিক ৩০ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের কর্মী সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৪৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান কার্যক্রম জনগণের সামনে তুলে ধরা ও বিএনপি’র দেশবিরোধী অপরাজনীতির প্রতিবাদে ৩০ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের কর্মী সভা শুক্রবার সন্ধ্যা ৬টায় কমেলা হক ডিগ্রী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সভায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহিদুর রহমান শান্তি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন ও মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন। সঞ্চালনা করেন ৩০ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

সভায় ডাবলু সরকার বলেন, সংগঠনকে আরো বেশী বেগবান, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আমরা আপনাদের কাছে এসেছি। বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের রাজনীতিতে অন্যান্য সকল ওয়ার্ডের মতো এই ওয়ার্ডের নেতাকর্মীরা আমাদেরকে সমৃদ্ধশালী করেছে।

তিনি আরো বলেন, বিএনপি এখন রাজপথের রাজনীতি বাদ দিয়ে অপপ্রচারের রাজনীতিতে লিপ্ত হয়েছে। বিএনপিকে সমুচিত জবাব দিতে হলে আমাদেরকে সবসময়ই থাকতে হবে রাজপথে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে রাজপথে এই অপরাজনীতির মোকাবিলা করবো। বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের মা-মাটির সংগঠন। জনগণকে সাথে নিয়ে রাজপথে থেকে আমরা এই অপরাজনীতির মোকাবিলা করবো।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য জহির উদ্দিন তেতু, ইসমাইল হোসেন, থানা আওয়ামী লীগের সাবেক সাবেক সদস্য গাজীউল ইসলাম, ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক আহবায়ক কাজীম উদ্দিন, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানি মাসুম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ২৬ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, ২৮ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আনন্দ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক খায়রুল বাশার সুগার, ২৮ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল্লাহ সেখ, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা, প্রবীণ আওয়ামী লীগ নেতা আসাদ আলী, মহানগর শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আফজাল হোসেন সহ ৩০ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin