নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে স্থানীয় সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার বেলা ১১ টায় অত্র সংস্থ্রা পবা এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে এবং সংস্থার হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির প্রোগ্রাম অফিসার ডেভিড বাসকে এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার রতন কুমার ভৌতিক, ও মাসুদ রানা, প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট গোলাম সারওয়ার, টেকনিক্যাল স্পেশালিস্ট (জীবিকায়ন) ইফতেখারের উদ্দিন আহমেদ।
আরো উপস্থিত ছিলেন দৈনিক সোনালী সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী নাজমুল ইসলাম, দৈনিক শানসাইন পত্রিকার স্টাফ রিপোর্টার দুলাল সরকার মাহবুব, দৈনিক বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ফজলুল করিম বাবলু, দৈনিক সোনার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদ হাসান পলাশ, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার পবা প্রতিনিধি ইউসুফ চৌধুরী ও দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার পবা প্রতিনিধি সবুজ ইসলামসহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
সভায় সাংবাদিকদের সাথে প্রকল্প আপডেট, শিশু এবং প্রাপ্তবয়স্কদের সুরক্ষা সংক্রান্ত সমস্যা ও পারস্পরিক সম্পর্ক মজবুত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।