বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক সংস্থা ও রাজশাহী সিটি প্রেস ক্লাবের শোক প্রকাশ

  • প্রকাশ সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক সংগ্রামের চীফ রিপোর্টার রুহুল আমিন গাজী ইন্তেকাল করেছেন(ইন্না—রাজিউন)। মঙ্গলবার রাত্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। রুহুল আমিন গাজী কিডনী সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে নানা শারীরিক জটিলতা দেখা দেয়।

বুধবার বাদ যোহর জাতীয় প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটিতে নামাজে জানাযা শেষে শাজাহানপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠাতা রফিক আলম, সংস্থার আহ্বায়ক সরকার শরিফুল ইসলাম, সদস্য সচিব আফজাল হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য যথাক্রমে মোহিব্বুল আরেফিন মিয়া ও আমিনুল ইসলাম বনি।

সংস্থার নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এদিকে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি যথাক্রমে দৈনিক সংগ্রাম পত্রিকার সিনিয়র ষ্টাফ রিপোর্টার সরদার আব্দুর রহমান, ডা. নাজিব ওয়াদুদ, মোহাম্মদ জুলফিকার,সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সিনিয়র সদস্য রেজাউল করিম রাজু, বর্তমান সভাপতি রফিক আলম, সিনিয়র সহ-সভাপতি এস.এইচ.এম তরিকুল, সহ-সভাপতি সুলতান মাহমুদ রেজা, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, দপ্তর সম্পাদক ফজলুল করিম বাবলু, সাহিত্য সম্পাদক ওমর ফারুক, সাধারণ সদস্য ড. সাদিকুল ইসলাম স্বপন ও রেজাউল মহিম তপন। প্রেস ক্লাব নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য গত বছরের ২৯ ডিসেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বি-বার্ষিকী নির্বাচনে নিরংকুশ জয়ে সভাপতি পদে নির্বাচিত হন রুহুল আমিন গাজী।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin