বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

সাইদুর রহমান স্কুল এন্ড কলেজে দিনব্যপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাইদুর রহমান স্কুল এন্ড কলেজে শনিবার দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়। ভদ্রা আবাসিক এলাকায় অত্র প্রতিষ্ঠানের সামনের মাঠে শনিবার সকাল ১০টায় উপস্থিত অতিথিবৃন্দ ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এরপর তাঁরা মেলার স্টল পরিদর্শন করেন। এরপর শুরু হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর হারুন অর রশিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত রাজশাহী টিচার ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ মন্ডল।

সাইদুর রহমান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক াধ্যক্ষ সাইদুর রহমান সায়েদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার প্রশাসন আব্দুল মালেক, প্রতিষ্ঠাতা ও পরিচালক, লেখক, প্রকাশক ও সংগঠক শেখ সাইদুর রহমান সাঈদ, মাদার বখস গার্হস্থ্য কলেজের প্রফেসর আকতার বানু বীনা ও পঞ্চগর জেলার সাবেক জেলা প্রশাসক (উপসচিব) এ.কে.এম মাহবুবুর রহমান, সিয়াম সিটি সিমেন্ট বাংলাদেশ এর ম্যানেজার তরিকুল ইসলাম তারিক। এছাড়াও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেষে স্টল প্রদানকারী ও হাম, নাত ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin