বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ

  • প্রকাশ সময় শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৪১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দেও বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে রাজশাহী মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক এবং মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব ও মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান জনিসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের জনপ্রিয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় বিগত পাঁচ দিনে (১৯-২৪ মার্চ ২০২৩ ইং) একাধিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা গায়েবী মামলা দায়ের করা হয়েছে।

বিএনপি’র যুগপৎ আন্দোলনের সুশৃংখল ধারাবাহিকতায় ঈর্ষান্বিত হয়ে ও বিরোধী মতের কন্ঠ রোধ করতে এসব মামলা দায়ের করা হয়েছে বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, দেশ ও রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনে বিএনপির ১০ দফা যখন ক্রমান্বয়ে জনপ্রিয়তা অর্জন করছে এবং বিএনপির শান্তিপূর্ণ একাধিক কর্মসূচিতে জনগণ সংঘটিত হচ্ছে ঠিক তখনই বিএনপি নেতাকর্মীদের ঘরছাড়া করতে এবং ফ্যাসিস্ট সরকারের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে, আইনশৃঙ্খলা বাহিনী সহ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক গায়েবী মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।

বাকশালতন্ত্র চিরস্থায়ী করবার অংশ হিসেবে এসব গায়েবী মামলা দায়েরের তীব্র নিন্দা, প্রতিবাদ সহ ঘৃণা জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুর্তূজা ফামিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ রাজশাহী মহানগর ছাত্রদলের এবং মহানগরের আওতাধীন প্রতিটি ছাত্রদল ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।

রাজশাহী মহানগর ছাত্রদল মনে করে, মামলা হামলা করে বিএনপি সহ ছাত্রদল নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। বরং মামলা হামলা যত তীব্র হবে প্রতিবাদ এবং মুক্তিকামী জনতার শান্তিপূর্ণ রাজপথের কর্মসূচি ততই বেগবান হবে বলে হুশিয়ারী দেন তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin