সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

সার্কুলার ছাড়াই রাজশাহী বেতারে সংবাদ পাঠক অন্তর্ভূক্তি করার অভিযোগ

  • প্রকাশ সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কোন রকম সার্কুলার ছাড়াই বাংলা সংবাদ পাঠক হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। এমটাই অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশ বেতার আঞ্চলিক কেন্দ্র, রাজশাহীতে। শুধু তাইনয় আওয়ামী লীগের অনেক ব্যক্তি সংবাদ পাঠক হিসেবে অন্তর্ভূক্ত হয়েছে। এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। চলছে চাপা ক্ষোভ। এছাড়া এনিয়ে একটি আবেদন প্রতিবেদকের হাতে আসে। প্রতিবেদক বাংলাদেশ বেতার আঞ্চলিক কেন্দ্র রাজশাহী ওয়েব সাইড ও কোন পত্র-পত্রিকাতেও এমন সার্কুলার দেখতে পাননি।

আবেদনটি আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক বাংলাদেশ বেতার, রাজশাহী বরাবরে লেখা হয়েছে সেখানে পুনরায় সংবাদ পাঠক-পাঠিকাদের অডিশন অনুষ্ঠানের আবেদন করা হয়েছে। আর এই আবেদনে স্বাক্ষর করেছেন অনুষ্ঠান ঘোষক ও নাট্যশিল্পি আরিফউজ্জামান নবাব ও ফরিদা ইয়াসমিন অপির্, অনুষ্ঠান ঘোষক জুবাইদা পারভীন, আতিকুর রহমান, একরামুল হক, তারানা আকতার জিনিয়া, সালাহ্ উদ্দিন ও জোসী কিবরিয়া।

ঐ আবেদনে উল্লেখ করা হয় আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক বাংলাদেশ বেতার, বাজশাহী, সংবাদ পাঠক/পাঠিকা তালিকা ভুক্ত করার জন্য নোটিশ প্রদান করেন। সে মোতাবেক তারা গত ২১ মে ২০২৫ ইং হতে ২২ মে ২০২৫ ইং তারিখে পরীক্ষায় অংশগ্রহন করলে তাদের চাইতে কম অভিজ্ঞ ব্যক্তি ও কর্তৃপক্ষের পছন্দ মত ব্যক্তিদের গত ৪ জুন ২০২৫ ইং তারিখে বিকেল ৫ টায় সময় কণ্ঠস্বর পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়।

তারা আরো উল্লেখ করেন অনেক বছর যাবত বাংলাদেশ বেতার রাজশাহীতে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপন করে আসছেন। অথচ ঐ পরীক্ষায় সঠিক ভাবে যাচাই না করে অনভিজ্ঞ অনেক ব্যক্তিকে উত্তীর্ণ করা হয়েছে। সেকারণে তারা প্রচন্ড হতাশ ও মর্মাহত। এ কারনে সংবাদ পাঠক-পাঠিকাদের পুনরায় পরীক্ষা নেয়ার কথা উল্লেখ করেন। তারা আরো উল্লেখ করেন বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্রে ইতিপূর্বে কোন বিভাগে একসাথে ৩৪ জন ব্যক্তি কণ্ঠস্বর পরীক্ষায় উত্তীর্ণ করা হয়নি। যা এবার করা হয়েছে। বেতারের ইতিহাসে যা বিরল।

শুধু তাইনয় আওয়ামীলীগ ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীদের পূর্ণবাসন করার লক্ষ্যে চিহ্নিত কয়েক জনকে উত্তীর্ণ করা হয়েছে। যা শহীদের রক্তের প্রতি অসম্মান করা হয়েছে বলেও উল্লেখ করেন তারা। যার প্রমান হচ্ছে রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার মিতা ও তানোর-গোদাগাড়ী আসনের সাবেক সংসদ সদস্য ফারুক চৌধুরীর ঘনিষ্টজন সিরাজী ফেরদৌস ইমন অন্যতম ।

আবেদনের বিষয়ে জানতে চাইলে আরিফউজ্জামান নবাব ও ফরিদা ইয়াসমিন অপির্, জুবাইদা পারভীন, আতিকুর রহমান, একরামুল হক, তারানা আকতার জিনিয়া, সালাহ্ উদ্দিন ও জোসী কিবরিয়া প্রতিবেদককে বলেন, তারা আবেদন জমা দেননি। কিন্তু তাদের মধ্যে পাঁচজন রাজশাহী বেতারের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সুলতানা পারভীন এর সাথে ১৫ জুন ২০২৫তারিখ দুপুর ১টায় স্বাক্ষাত করেন। সাক্ষাতে তাঁরা পুণরায় অডিশন নেয়ার কথা বলেন। এজন্য তারা ঐ আবেদন আর জমা দেননি বলে জানান।

উল্লেখ্য বাংলাদেশ বেতার রাজশাহী আঞ্চলিক কেন্দ্র সূত্র মতে জানা গেছে গত ২১ ও ২২ মে এ কেন্দ্রের খবর পাঠক-পাঠিকা নিয়োগের জন্য অডিশন গ্রহণ করা হয়। নিয়োগ বোর্ডে ছিলেন বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের উপ-মহাপরিচালক শরিফুল কাদের, রাজশাহীর আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সুলতানা পারভীন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষক।

কণ্ঠশ্বর অডিশন বোর্ড করে বাংলা বিভাগে প্রায় দেড়শ জনের অডিশন গ্রহণ করা হয়। এতে ৩৪ জনকে উত্তীর্ণ করে গত ৪ জুন ২০২৫ ইং তারিখ তালিকা প্রকাশ করা হয়। এছাড়াও বাংলা ও ইংজেরী দুই বিভাগেই নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব।

এ বিষয়ে বাংলাদেশ বেতার আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সুলতানা পারভীন রাজশাহীর নিকট মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, ইংরেজি বিভাগটা সার্কুলেশনের মাধ্যমে নেয়া হয়েছে। বাংলার ক্ষেত্রে তা করা হয়নি। কারন ২০২১ সাল থেকে এই বিভাগে কোন প্রকার অডিশন নেয়া সম্ভব হয়েছিলো না। কিন্তু ঐ বছর থেকে প্রতি বছর সার্কুলার ছাড়াই এই বিভাগে আবেদন পড়তে থাকলেও পূর্বের কর্তৃপক্ষ কোন প্রকার ব্যাবস্থা নেননি। এই বিভাগে মোট ১৫৩জন আবেদন করেছিলেন। আবেদনের অবস্থা এবং নতুনদের জায়গা করে দিতেই তিনি হেড অফিসের সাথে কথা বলে সার্কুলার ছাড়াই আবেদনকৃতদের মধ্যে থেকে যাচাই বাছাই করে কণ্ঠশ্বর অডিশনের জন্য ডাকার ব্যবস্থা করেন। শুধু তাইনয় হেড অফিস কর্তৃক একটি অডিশন কমিটি করা হয়। সেই কমিটি কার্যক্রম শেষ করেছেন। তবে এখনো কাউকে কোন প্রকার কাজপত্র দেয়া হয়নি।
তিনি আরো বলেন, যারা অডিশনে উত্তীর্ণ হয়েছে তাদেরকে চরমভাবে চুড়ান্ত করার পূর্বে পুলিশ ভেরিফিকেশন হবে। এদের মধ্যে থেকে কারো বিরুদ্ধে যদি খারাপ প্রতিবেদন পাওয়া যায় তাহলে তিনি বাদ পরবেন বলে উল্লেখ করেন। আর কে কোন দলের সেটা তার পক্ষে চিন্থিত করা সম্ভব নয়। কারন যারা অডিশনে উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে তাঁর কোন আত্মীয়স্বজন নাই বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin