বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

সার্ভিস প্রোভাইডারদের সাথে কারিতাস’র সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন আলোকিত শিশু প্রকল্পের উদ্দ্যোগে বিভিন্ন সার্ভিস প্রোভাইডারদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগরীর টুলটুলি পাড়া উস্মুক্ত বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। আলোকিত শিশু প্রকল্পের মাঠ কর্মকর্তা আকতারুজ্জামান এর সার্বজনীন প্রার্থনার মধ্য দিয়ে সভার কাজ শুরু করা হয়। সভায় সভাপতিত্ব করেন আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরিদুল ইসলাম। স্বাগত বক্তব্যে তিনি বলেন, আলোকিত শিশু প্রকল্পের মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার পথশিশুদের জীবন মান উন্নয়নের জন্য কাজ করছে। এই কাজ একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয় । এ জন্য উপস্থিত সকলকে এগিয়ে আসার জন্য আহ্ববান জানান তিনি।

পরে উপস্থিত সার্ভিস প্রোভাইডারগণ নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও সেবা সমূহ আলোচনা করেন। যে সকল শিশু তাদের নিকট কাজ করছে তাদের কথা তুলে ধরেন। সেইসাথে তারা বলেন, এই প্রকল্পের কার্যক্রম ভালো লাগে বলে তারা এই প্রকল্পের সাথে থাকতে চাইন। পরে সভাপতি উপস্থিত সকলকে মহল্লার পথশিশুদের প্রতি নজর রাখতে ও ডিআইসি পরিদর্শন এবং স্থানীয় অনুদান সহায়তার জন্য অনুরোধ করেন। সভা পরিচালনা করেন আলোকিত শিশু প্রকল্পে মাঠ কর্মকর্তা সামুয়েল বাস্কে। সভায় মোট ২২জন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin