রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

সিআর সেভেনের শেষ বিশ্বকাপ: রাজশাহীতে ৬৪ জেলার ভক্তদের মহামিলন মেলা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পর্তুগালের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে রাজশাহীতে বসেছে বাংলাদেশের রোনালদো ভক্তদের এক অভূতপূর্ব মিলনমেলা। দেশের ৬৪টি জেলা থেকে ছুটে আসা দুই শতাধিক ‘সিআর সেভেন’ ভক্ত একত্রিত হয়ে বড় পর্দায় উপভোগ করবেন পর্তুগাল বনাম উজবেকিস্তানের মধ্যকার ম্যাচটি। এর আগে সারাদিন জুড়ে তারা মেতে ছিলেন রোনালদো ও পর্তুগাল নিয়ে আড্ডা, কুইজ আর বাঁধভাঙা উচ্ছ্বাসে।

মঙ্গলবার রাত বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পর্তুগাল ও দলের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচ। এই ম্যাচটিকে যৌথভাবে উদযাপনের জন্য রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে জড়ো হয়েছেন দেশের নানা প্রান্তের ভক্তরা। কেউ এসেছেন ঢাকা বা চট্টগ্রাম থেকে, আবার কেউবা যশোর কিংবা খুলনা থেকে। ৬৪ জেলা থেকে রাজশাহীতে আসার দীর্ঘ পথের ক্লান্তি আর কষ্টকে অনায়াসেই হার মানিয়েছে প্রিয় তারকার প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা।

রাতে বড় পর্দায় খেলা দেখার মূল আকর্ষণের আগে সারাদিন জুড়েই ছিল উৎসবমুখর পরিবেশ। উৎসবের সূচনা হয় দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের পরিচিতি পর্বের মাধ্যমে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর বর্ণিল ফুটবল ক্যারিয়ার ও অনুপ্রেরণামূলক জীবনকর্ম নিয়ে আলোচনা করা হয়। পর্তুগাল ও রোনালদো বিষয়ক কুইজ প্রতিযোগিতার পাশাপাশি আয়োজন করা হয় কেক কাটা, নাচ, গান ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের এবারের আসরের শুরুটা খুব একটা ভালো হয়নি। প্রথম ম্যাচে কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল। তবে তাতে ভক্তদের সমর্থনে বিন্দুমাত্র ভাটা পড়েনি। তাদের দৃঢ় বিশ্বাস, আজকের ম্যাচেই সিআর সেভেনের পায়ের জাদুতে নতুন করে গর্জে উঠবে পর্তুগাল।

আয়োজকরা জানান, নিজের শেষ বিশ্বকাপে রোনালদো যেন শিরোপা ছুঁয়ে বিদায় নিতে পারেন এটিই সব ভক্তের একমাত্র চাওয়া। প্রিয় তারকার এই স্মরণীয় যাত্রার সঙ্গী হতেই তাদের এই সম্মিলিত আয়োজন। মিলনমেলাটিকে আরও উৎসবমুখর করতে অংশগ্রহণকারী সকল ভক্তকে আয়োজকদের পক্ষ থেকে পর্তুগালের জার্সি উপহার দেওয়া হয়েছে এবং সেই সাথে ছিল ঐতিহ্যবাহী ভুরিভোজের রাজকীয় ব্যবস্থা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin