সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

সিডও দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার আলোচনা সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক সিডও দিবস। বাংলাদেশ মহিলা পরিষদ নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় এই আন্তর্জাতিক সনদ সিডও -কে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে এবং বাংলাদেশ সিডও বাস্তবায়ন আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে। বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে “অর্থনীতিতে নারী ও সিডও বাস্তবায়ন: পরিপ্রেক্ষিতে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা,”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ শুক্রবার বিকেল ৫টায় অনলাইনে এক আলোচনা সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কল্পনা রায় ও স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। সিডও সনদ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও নারীর মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে আজকের এই কর্মসূচির আয়োজন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন ও লিগ্যালএইড সম্পাদক শিখা রায়। সভা পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক অনুসূয়া সরকার।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin