নিজস্ব প্রতিবেদক: ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভিক’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নানা আয়োজনে মঙ্গলবার শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে নগরীর ১৯ নং ওয়াডে র্সূর্যমুখী শিশু একাডেমি আয়োজনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এদিন দ্বিতীয়বারের মত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসার কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করা হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা ইয়াসমিন আরা, সহকারী শিক্ষিকা শরিফা খাতুন, শাহনা খাতুন, রুমানা আক্তার শিউলী ও আল-আরাফা একাডেমি এর প্রধান শিক্ষক সোলাইমান কবির ও ১৯ নং ওয়াডে সচিব নূরুল ইসলাম ফয়সাল। আলোচনা সভা শেষে শিশুদের নিয়ে কেক কাটা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।