সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

স্বেচ্ছাসেবক দলনেতা লিটনের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশ সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন এর সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার বিকেল ৫টায় রাজশাহী কাটাখালি পৌর এলাকায় কাটাখালী পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা সহ রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটনের দ্রুত সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কাটাখালি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিলন মাহমুদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির খানের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান বিদ্যুৎ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলাম মেরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটাখালি পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক টুটুল, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আনসার আলী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আলী, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাইজুল ইসলাম, সহ-সভাপতি আক্তার লতিফ ও ২নং ওয়ার্ড সভাপতি আলামিন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের সদস্য মনিরুল ইসলাম মানু, কাটাখালি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেন্টু, শামীম রেজা, রুহুল আমিন, মানিক, হরিয়ান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আজিম, কাটাখালি স্বেচ্ছাসেবক দলের সদস্য মানিক, মেজবাউল, বজলু, সিজার, রুমেল ও রিয়াজ, কাটাখালি পৌরসভার সাবেক ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাদেরুল ইসলাম, যুবদল নেতা রতন, মিঠু বাইরুল, আতিক, ছাত্রনেতা শাকিল, শিহাব ও রিয়াজসহ কাটাখালি পৌরসভার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin