শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার সাথে মতবিনিময় সভা

  • প্রকাশ সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তৃণমূলের আগামীর রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।

স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মাসুদুর রহমান লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। সভা পরিচালনা করেন স্বেচ্ছাসেবক রাজশাহী শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আরেফিন কনক ও সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল।

প্রধান অতিথি আগামীতে রাজনীতির অবস্থা এবং অবস্থান বক্তব্য রাখেন। সেইসাথে বেশ কিছু নির্দেশনা দেন। নির্দেশনাগুলো মেনে চলার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin