শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

হড়গ্রাম ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন মুঞ্জুর রহমান

  • প্রকাশ সময় সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৮২ বার দেখা হয়েছে
filter: 0; jpegRotation: 90; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 56.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ইউপি সদস্য মুঞ্জুর রহমান। তিনি সোমবার ইউপি সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে নির্বাচিত হন। ১২জন ইউপি সদস্যর তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে মোট তিনজন প্রতিদন্দিতা করেন। প্যানেল চেয়ারম্যান-১, প্যানেল চেয়ারম্যান-২ ও প্যানেল চেয়ারম্যান-৩। এর মধ্যে ৯ টি ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হন মুঞ্জুর রহমান। তার প্রতিদন্দি জামায়াত সমর্থিত প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৩টি ভোট। আর রাপালী পারভীন কোন ভোট না পেয়েই প্যানেল চেয়্যারম্যান-৩নির্বাচিত হন। এ নিয়ে একটি রেজুলেশনও হয়েছে। এখন শুধু দায়িত্ব গ্রহনের পালা।

এ নিয়ে মুঞ্জুর রহমান বলেন, ইউপি সদস্যরা তাকে অত্যন্ত ভালবাসে। এটা সেই ভালবাসার ফল। তিনি ভোটারদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ দীর্ঘ সাতাশ বছর ধরে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও কাঙ্খিত উন্নয়ন করতে পারেননি। তিনি যতদিন হলো চেযারম্যান হিসেবে আছেন ততদিনে এই ইউনিয়নের কোন রাস্তা কাঁচা থাকার কথা নয়। শুধু তাইনয় অনেক কাজ অসমাপ্ত রয়েছে। তিনি দায়িত্ব গ্রহন করে প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্য ও শুধিজনের সাথে আলোচনা কওে সমস্যা চিন্থিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধান করবেন বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে অংশগ্রহনের লক্ষে বাংলাদেশ জাতায়াত ইসলাম কর্তৃক মনোনীত হয়েছেন হড়গ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ। নির্বাচন করার লক্ষে তিনি পদত্যাগ করায় প্যানেল চেয়ারম্যান পদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন অত্র ইউপি প্রশাসনিক কর্মকর্তা আতাউর রহমান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin