সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজে রাজশাহীর নয়া আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজে রাজশাহীর নয়া আহ্বায়ক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার দুপুর ১টায় অত্র কলেজের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের আহ্বায়ক কমিটির নতুন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী শাহানুর ইসলাম। তাঁকে অত্র কলেজের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এছাড়াও এই কমিটির অন্যান্য সদস্য যেমন বিদ্যোৎসাহী সদস্য লক্ষ্মীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন জাফর, হিতৈষী সদস্য রাসিক ৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবুল হাসনাত, শিক্ষক প্রতিনিধি হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক মন্ডলকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শুধু তাইনয় অত্র কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সামাদ খান ও সভাপতির সহধর্মীনি জুই খাতুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময়ে হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজে সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা পূর্বে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, কলেজ কলেজ এর মত করে চলবে। এটা কান দলীয় কার্যালয় নয়। কলেজের পরিবেশ ভাল রাখতে এবং শিক্ষার মান আরো উন্নত করতে সকল শিক্ষককে নিয়মিত ক্লাস নেয়ার আহ্বান জানান। সেইসাথে কলেজে শিক্ষার্থী বৃদ্ধিতে কাজ করার পরামর্শ দেন তিনি। আর কলেজের সকল ভাল কাজে তার সর্বাত্বক সহযোগিতা করার আশ^াস প্রদান করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin