বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

হামলা ও লুটপাটের প্রতিবাদে আদিবাসী পরিষদের মানববন্ধন

  • প্রকাশ সময় সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ব্যানারে সোমবার মানববন্ধন অনুষ্ঠিত হয়। সারাদেশে চলমান আদিবাসীদের উপর হামলা, অগ্নিসংযোগ, বাড়িঘর ভাঙ্গচুর, সম্পদ লুটপাট, জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও নিরাপত্তা নিশ্চিতের দাবীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় রাজশাহী কোর্ট শহীদ মিনার চত্বরে এই মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গনেশ মার্ডি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক ও রাজশাহী জেলা শাখার সভাপতি বিমল চন্দ্র রাজেয়োর, কেন্দ্রীয় কমিটির সদস্য রাজকুমার শাও, সুবোদ মাহাতো, জ্যাপ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, জ্যাপ গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি ছোটন সরদার ও সাধারণ সম্পাদক রবিন হেম্ব্রম, আদিবাসী নারী নেত্রী গোগ্রাম ইউপি সাবেক সদস্য জুলিতা কিস্কু, গোগ্রাম ইউপি সাবেক সদস্য শুধির চন্দ্র উরাও, আদিবাসী পাহাড়িয়া নেতা অভিলাষ বিশ^াসসহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, তারা শান্ত এবং নিরিহ মানুষ। তারা কোনদিন কারো ক্ষতি করে না। তারা সাধারণ জীবন-যাপন করে। কিন্তু তাদের উপরে প্রতিনিয়ত হামলা ও নির্যাতন হয়েই আসছে। তারা বলেন, এই দেশ স্বাধীন করতে আদিবাসীরা আত্মাহুতি দিয়েছে। কাধে কাধ মিলিয়ে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। কিন্তু তারা এখনোও নিড়িরিত হয়ে আসছে।

বক্তারা আরো বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতা দেশটাকে নতুন করে স্বাধীন করেছে। কিন্তু এই সময়ে তাদের উপরে চলছে হামলা, বাড়িঘর ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন ও লুটপাট। রাত আসলেই তাদের উপরে নেমে আসছে নির্যাতন। প্রতিনিয়ত তারা হুমকীর মধ্যে রয়েছে বলে উল্লেখ করেন তারা। তারা আরো বলেন, গোগ্রামের সহদেব পান্নার দোকান ঘর লুট ও ভাঙ্গচুর করেছে।

এছাড়াও পাকড়ী এলাকার গনেশ কিস্কুর মোটর সাইকেল ও বাড়ীতে লুট, চম্বক নগরে এক মুক্তিযোদ্ধার বাড়ি লুট, ভুদেব সরকারকে মারপিট, জুলিতা কিস্কুর জমি দখল, জুগি ডাইংএ চারটি বাড়ি ভাঙ্গচুর, আদিবাসীদের পুকুর থেকে মাছ লুট ও নিমকুড়িতে আটটি গরু লুট করে নিয়ে গেছে বলে উল্লেখ করেন তারা। তারা তাদের জান-মালের রক্ষায় জেলা প্রশাসক ও আইন শৃংখলা বাহিনীর সহায়তা কামনা করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin