সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

হামসহ ১০ রোগের টিকা সংকট: দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্য সচিবের

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশে হামসহ ১০ ধরনের জীবনরক্ষাকারী টিকার তীব্র সংকট দেখা দিয়েছে। তবে এই সংকট কাটাতে ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে ইউনিসেফকে ৬০৪ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। দ্রুতই এসব টিকা দেশে পৌঁছাবে এবং পৌঁছানোর পরপরই দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু হবে। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী এসব তথ্য জানান।

সচিব জানান, দেশের যেসব এলাকায় হামের প্রকোপ বেশি, সেসব এলাকা (হটস্পট) চিহ্নিত করে শিশুদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বৃদ্ধির বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন হামের এই আপদকালীন সময়ে আক্রান্ত শিশুদের বিশেষায়িত সেবা নিশ্চিত করতে এবং অন্য শিশু রোগীদের সুচিকিৎসায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনসহ কয়েকটি হাসপাতালের সাথে সমন্বয় করা হচ্ছে।

হামের কোনো নতুন ভ্যারিয়েন্ট শিশুদের আক্রান্ত করছে কি না, তা নিশ্চিত হতে উচ্চপর্যায়ের ৩ জন বিশেষজ্ঞ নিবিড়ভাবে কাজ শুরু করেছেন। রাজশাহীর চিকিৎসা সেবার মান উন্নয়নে সচিব ঘোষণা দেন রাজশাহীতে নবনির্মিত ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতালটি দ্রুততম সময়ের মধ্যে চালু করা হবে। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান জনবল সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

এদিন বেলা সাড়ে ১১টায় সচিব কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস রামেক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নতুন ৩টি ভেন্টিলেটর হস্তান্তর করেন। এর আগে তারা হাসপাতালের বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময় করেন এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

উল্লেখ্য, সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে শিশুদের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার বিষয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। মন্ত্রীর সেই বার্তার পরপরই স্বাস্থ্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ হাসপাতালটি পরিদর্শনে আসেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin