রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতাকে হত্যা করে ভারতে পালিয়ে গেছে। সেখানে গিয়ে নিরাপদে বসে থেকে বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছে। খুনি হাসিনার কোন যন্ত্রই এ দেশের মানুষ আর বাস্তবে রুপ দিতে দেবেনা। তাকে দেশে ফিরিয়ে এনে কঠোর বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, শেখ হাসিনার পরিবার হচ্ছে সব থেকে নিকৃষ্ট একটি পরিবার। নিজেকে বাঁচানোর জন্য হিন্দু হতেও বাধা নেই। তিনি বলেন, শেখ মুজিবুরের চাচতো ভাই হিন্দু হয়ে ভারতে বসবাস করছে। এ থেকে বোঝা যায় স্বার্থের নিকট তারা সব কিছু করতে পারে বলে উল্লেখ করেন তিনি। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট ও স্বৈরাশাসক হলে ফ্যাসিস্ট হাসিনা। তার বাবা শেখ মুজিবুর রহমানও ছিলেন একজন স্বৈরশাসক। কারণ সে সময়ে তিনি গণতন্ত্রকে হত্যা করে বাকশাল তৈরী করেছিলেন। সে সময়েও দেশের এই ধরনের অবস্থার সৃষ্টি হয়েছিলো।

খুনি হাসিনা তার বাবাকেও ছাড়িয়ে গিয়ে দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিলেন। তিনি দেশের গণতন্ত্রকে হত্যা করে নব্য বাকশাল তৈরী করেছিলেন। তার বিপক্ষে কারো কোন কোন প্রকার কথা বলার সাহস ছিলোনা। কেউ সাহস করে বললেই তাঁকে গুম কিংবা খুন হতে হতো। এটা না করতে পারলেও তাঁকে চরমভাবে নির্যাতন সহ্য করতে হতো। ফ্যাসিস্ট হাসিনার অত্যাচারে অনেক নেতাকর্মী, সাংবাদিক, আলেম-ওলামা দেশ ছেড়ে পালিয়ে প্রানে বেঁচে আছেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন, দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। একটি অন্তবর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছেন। তাঁরা দেশের সংস্কার করার জন্য সময় নিচ্ছেন। কিন্তু দেশে তেমন কোন সংস্কারের অগ্রগতি হয়নি। তবে দেশকে অস্থিতিশীল করার অগ্রগতি অনেকটাই হয়ে গেছে। দেশের আইন শৃংখলার অনেক অবনতি হয়েছে। খুন, ধর্ষন, চুরি, ছিনতাই, দূর্ঘটনা লেগেই আছে। শিশু কন্যারা ধর্ষনের হাত থেকে রেহাই পাচ্ছেনা বলে উল্লেখ করেন।

তিনি বলেন, অনেক স্থানে পুলিশ থেকেও কিছু করতে পারছে না। এ অবস্থা চলতে থাকলে সামনের দিনগুলো অনেক কঠিন হবে। এজন্য তিনি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব প্রদানের আহ্বান জানান। সেইসাথে বাংলাদেশকে নিয়ে সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

শুক্রবার বিকেলে মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ¦ রুস্ম আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম এর সঞ্চালনায় বড়াইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি’র সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, কেশলহাট পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক খুশবর রহমান, মোহনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মোহনপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু ও মোহনপুর উপজেলা শ্রমিক দরের সভাপতি মোজাম্মেও হক সহ মোহনপুর উপজেলা ও রায়ঘাটি ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্য়ায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin