শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

হিজড়া জনগোষ্ঠীর লিঙ্গ বৈচিত্র্যময় তুলে ধরতে রাজশাহীতে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৬০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের লিঙ্গ বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠীর সার্বিক অবস্থা তুলে ধরার মাধ্যমে এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক স্বীকৃতি প্রতিষ্ঠার লক্ষে মঙ্গলবার বিকেলে শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান চত্বরে (বিন্দুর মোড়) উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

দিনের আলো হিজড়া সংঘের আয়োজেন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের শিল্পিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। উপস্থিত ছিলেন অত্র সংস্থার সাধারণ সম্পাদক সাগরিকা খান, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী আফসানা তানজিম ইনারী, ফিনান্স অফিসার মোস্তাক আহম্মেদ ও প্রোগ্রাম অফিসার রায়হানুল হক রায়হানসহ অত্র সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং শত শত নারী পুরুষ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin