নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলাম রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ৯টায় রাজশাহী মহানগরীর গ্রেটার রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ বশিরুল্লাহ। তিনি বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না। আল্লামা আহমদ শফী, জুনায়েদ বাবুনগরীসহ বহু আলেম ওলামার ত্যাগের সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই সংগঠনকে রাজনৈতিক লেজুড়বৃত্তিক করার চেষ্টা করা হলে আমরা তা রুখে দেব।
তিনি আরো বলেন, মুফতি বশিরুল্লাহ রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলেন, চাঁদাবাজদের সামলান, নাহলে জনগণ ফ্যাসিস্টকে যেভাবে বিতাড়িত করেছে সেভাবে আপনাদেরকেও বিতাড়িত করবে। ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা একটি দেশ পেয়েছি। এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের কাজ করতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একচুল ছাড় দেব না।
তিনি বলেন, আমরা ভারতের আধিপত্য চাই না, আমরা আমেরিকার গোলামীও করতে চাই না। মানবাধিকার রক্ষার নামে বাংলাদেশে পশ্চিমা আধিপত্য আমরা মেনে নেব না। কথিত নারী কমিশনের নারী সংস্কার বাস্তবায়ন হলে ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলবে বলেও মন্তব্য করেন তিনি। বক্তব্য শেষে তিনি রাজশাহী জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হয়। এতে মহানগর কমিটির সভাপতি করা হয়েছে মুফতি আজমত হুসাইন ও সাধারণ সম্পাদক করা হয়েছে মুফতি আব্দুস সবুর সিরাজীকে। এছাড়া জেলা কমিটির সভাপতি করা হয় মাওলানা শহীদুল ইসলামকে ও সাধারণ সম্পাদক হয়েছে মাওলানা ইমরান উদ্দিনকে। তিনি ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন।
প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা জামাল উদ্দিন মাহমুদ সন্দ্বীপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী মুহাম্মদ শফী কাসেমী, মুফতীরাে শদ ইলিয়াস, মুফতী আব্দুল্লাহ মাদানী ও মুফতী আলী আশরাফ। এছাড়াও বিভিন্ন মাদ্রাসার মুহতারিম, শিক্ষক, ইমাম ও মোয়াজ্জিনসহ অনান্য ধর্মপ্রান মুসলমানঘন উপস্থিত ছিলেন।