নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার পবা উপজেলার আওতাধীন হড়গ্রাম ও হরিপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতিমূলক আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
হরিপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আলহাজ্ব শামসুল হুদার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপির সদস্য জাহান পান্না, অধ্যাপক সিরাজুল ইসলাম, রোকনুজ্জামান আলম,তাজমুল তান টুটুল, রায়হানুল আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, আলী হোসেন, সাহাদত হোসেন, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজল, সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল সরকার ডিকো, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক ও সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুল।
এছাড়াও রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফরিদা, পবা উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুল হালিম, সদস্য সচিব মোজাফর হোসেন উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন জেলা তাঁতী দলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা। এছাড়াও অত্র ইউনিয়ন সমুহের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।