নিজস্ব প্রতিবেদক: হয়রানি ও ভোগান্তি এড়াতে ডিজিটাল ভূমি সেবা গ্রহণের আহ্বান জানানো হয়। রোববার সকাল সাড়ে ১০টায় রাজশাহী বোয়ালিয়া ভূমি কার্যালয়ে ভূমি সেবা সপ্তাহ- ২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহ, এনডিসি এই আহবান জানান। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ এর উদ্বোধন করেন তিনি। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’।
বক্তব্যে তিনি বলেন, ১৯ মে থেকে ২৫ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলবে। দেশের জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এই বিশেষ সেবা সপ্তাহ শুরু হয়েছে। ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধে এবং এই সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ইতোমধ্যে সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে নানা কার্যক্রম গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই সেবাকে হাতের মুঠোয় আনা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে দিনরাত কাজ করে চলছেন। সব সমালোচক ও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র রুখে দিয়ে তিনি পদ্মা সেতু প্রায় শেষ করেছেন। আগামী মাসের শেষের দিকে এই সেতু তিনি উদ্বোধন করবেন। এর ফলে কোটি কোটি লোক উপকৃত হবে। এছাড়াও মেঘা প্রকল্প বাস্তবায়ন করে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করছেন বলে জানান তিনি। তিনি আরো বলেন, কেউ যেন ভূমি অফিসে সেবা নিতে এসে বিড়ম্বনার স্বীকার না হয় সেদিকে খেয়াল রাখার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মো. মাসুদ রানা, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক ও জোনাল সেটেলমেন্ট অফিসার ড. সিতারা বেগম। এছাড়াও বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি) ও ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক। বক্তব্যে তিনি বলেন, ঘরে বসেই এখন সাধারণ মানুষ নিজের ভূমি সুরক্ষাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারছেন। এজন্য এক ঠিকানায় সকল ভূমি সেবা নিয়ে আসার জন্য স্থাপন করা হয়েছে ষধহফ.মড়া.নফ। এই ভূমি সেবা প্ল্যাটফর্মে অতি সম্প্রতি অনলাইন ভূমি উন্নয়ন কর বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ ওয়ার্ল্ড সামিট অন দা ইনফরমেশন সোসাইটি তথ্য ডঝওঝ পুরস্কার প্রতিযোগিতায় নিজ ক্যাটাগরিতে অন্যতম চ্যাম্পিয়ন ও ডঝওঝ ২০২২ এ মনোনীত হয়েছে ভূমি মন্ত্রণালয়। ই-নামজারি বাস্তবায়নের জন্য ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ইউনাইটেড ন্যাশসন্স পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড করেছে।
অনুষ্ঠানে তিনি আরো জানান ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ভূমি অফিসে না এসেই ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করা যাবে রাজশাহী বিভাগের ৮টি জেলা ও ৬৮টি উপজেলার সকল ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে। ১৯ মে থেকে ২৫ মে তারিখ পর্যন্ত এই বিশেষ সেবা পাবেন। এছাড়া ১৬২২২ এই কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা’ এবং ডাকযোগে ভূমিসেবা বিষয় দুটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবার। ভূমি সেবা সপ্তাহে প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নের সংশ্লিষ্ট ভূমি অফিসে ক্যাম্প করে সেবা বুথ স্থাপন করা হয়েছে। সেবা বুথে অগ্রাধিকার ভিত্তিতে প্রযোজ্য ভূমি সেবা দেওয়া হচ্ছে।
অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে অনলাইন রেজিস্ট্রেশন, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিকভাবে তা সরবরাহ এবং অনলাইনে মৌজা ম্যাপ এখন থেকে ডাক বিভাগের মাধ্যমেই সরবরাহ করা হবে। এজন্য চুক্তি হয়েছে বলেও জানান তিনি। শেষে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ কর্মকর্তাদের ভাল কাজের স্বীকৃতি স্বরুপ ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।