মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

১২ জুন বিএমডিএ এর সিবিএ নির্বাচন

  • প্রকাশ সময় রবিবার, ২৯ মে, ২০২২
  • ৬৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ১২ জুন রোববার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ(সিবিএ) নির্ধারনী নির্বাচন অনুুষ্ঠিত হবে। এ উপলক্ষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন রাজ- ১৫০০ (জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত) রোববার সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জীবনের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর দলীয় কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু সহ জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামান হেনা’র সমাধীতে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদ পরিবার সকলের আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এর মধ্যে দিয়ে সিবিএ নির্বাচনের প্রচারণা শুরু করেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ ১৫ নং ওয়ার্ড এর সভাপতি তরিকুল আলম পিটার, মহানগর শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামিম উদ্দিন, সহ-অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক দেবব্রত সিনহা দেবু, বিএডিসি শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সংবাদ পত্র হকার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনি, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাহাবুব আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু আবদুল্লাহ খান, ক্রিয়া সাংস্কৃতিক সম্পাদক ইমরুল কায়েস ও সদস্য রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin