মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

১৫ বছর ধরে সার সিন্ডিকেট,একই পরিবারের ৭ জনের নামে ডিলারশীপ

  • প্রকাশ সময় বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: একই পরিবারের প্রতিটি সদস্যর নামে নিয়মবহির্ভূতভাবে বিসিআইসি ডিলার নিয়োগ নিয়ে সার বানিজ্য চালানোর অভিযোগ উঠেছে সাবিনা খাতুন নামে এক ডিলারের বিরুদ্ধে। তিনি সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা -১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকু’র নিকট আত্মীয়। অনুসন্ধানে জানা গেছে, সার ডিলার নিয়োগ নীতিমালা-২০০৯ উপেক্ষা করে অনিয়মের মাধ্যমে সাবিনা খাতুন তার নিজ নামেসহ তার বাবা, মা, চাচা, মামা ও দুই বোনের নামে লাইসেন্স বাগিয়ে নিয়েছেন।

সাবিনা খাতুন উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের বাপ্পি এন্টারপ্রাইজ এর সত্বাধীকারী। অভিযোগ রয়েছে তিনি দূর্গাপুর উপজেলার স্থায়ী বাসিন্দা না হয়েও ভূয়া কাগজপত্র দাখিল করে বাগিয়েছেন বিসিআইসি ডিলারশীপ। স্থানীয় কৃষকদের চাহিদা অনুযায়ী সার না দেওয়া এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নেওয়াসহ বাহিরে অতিরিক্ত দামে সার বিক্রি করেন বলে জানান স্থানীয় কৃষকরা।

অনুসন্ধানে আরো জানা যায়,পানা নগর ইউনিয়নের এসএস এন্টারপ্রাইজের ডিলার কালাম উদ্দিন তার আপন চাচা। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনিও সাবিনার মত একই পদ্ধতিতে ভূয়া কাগজপত্র দাখিল করে ডিলারশীপ বাগিয়েছেন। এরই মধ্যে নানা অভিযোগে এস এস এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেই সংশ্লিষ্ট দপ্তরে লাইসেন্স সমর্পণ করেছেন। এমন পরিস্থিতিতে সার বরাদ্দ স্থগিত রেখেছে কর্তৃপক্ষ। এছাড়াও চলতি বছরের ১৭ জানুয়ারি অবৈধভাবে ৮৮ মেট্রিকটন সার পাচার কালে যশোরের অভয়নগর থানা পুলিশ আটক করে। এ ঘটনায় সাবিনার চাচা কালাম উদ্দিনসহ মোট ১১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে বাপ্পি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাবিনা খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বিষয়টি স্বীকার করে বলেন, লাইসেন্স গুলো আমার আত্মীয় স্বজনের নামে আছে। লাইসেন্স বের করতে অনেক কাটখড় পোড়াতে হয়েছে এবং তা এখনো টিকিয়ে রেখেছি। নাগরিকত্বের বিষয়ে তিনি জানান উপজেলার আমগ্রামে আমার জমি ও বাড়ি রয়েছে সেখানে প্রায় ২৫ বছর আগে বসবাস করতাম এখন করিনা ওই সময়ে আমি সেখানকার নাগরিকত্ব নিয়েছি। এদিকে বাঘা উপজেলার মনিগ্রামের ডিলার নিয়োগ নিয়ে নানা অনিয়ম করেছেন সাবিনা খাতুনের মামা রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রেজাউল করিম। নানা অনিয়মের কারনে তার লাইসেন্স বাতিল করে কর্তৃপক্ষ ।

এ বিষয়ে দূর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বলেন, বাপ্পি এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে যে অভিযোগ আছে তার বিষয়ে আমরা অবগত আছি। ইতিমধ্যে পানানগর ইউনিয়নের এসএস এন্টারপ্রাইজ এর নানা অনিয়মের অভিযোগে তার লাইসেন্স স্থগিতের সুপারিশ করার পাশাপাশি সার বরাদ্দ বন্ধ রাখা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে সেসব ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin