নিজস্ব প্রতিবেদক: আগামি ১৫ মে থেকে সব ধরনের গুটি আম গাছ থেকে নামাতে পাড়বেন চাষীরা। রাজশাহী জেলার আম পাড়ার সময় নির্ধারণ বিষয়ে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ে মতবিনিময় সভায় এমন তথ্য জানান জেলা প্রশাসক। বুধবার বেলা সাড়ে ১১টায় দিকে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। এ সময়ে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সালমা আক্তার।
এ সময় কৃষি কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও আম পরিবহনে নিয়োজিত সবার সঙ্গে আলোচনা করে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ক আম নিশ্চিত করতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করা হয়। রাজশাহীর ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী, ১৫ মে থেকে সব ধরনের গুটি আম নামাতে পারবেন চাষিরা। গত বছর আম পাড়ার শুরুর সময় ছিল ১৫ মে। তার আগের বার ৪ মে। এছাড়া ২০২২ সালে ছিল ১৩ মে থেকে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর সকল গুটি জাতের আম ১৫ মে থেকে পাড়া শুরু হবে। ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ বা লক্ষণভোগ, ৩০ মে থেকে হিমসাগর বা খিরসাপাত, ১০ জুন থেকে বানানা ম্যাঙ্গ বা ল্যাংড়া, ১৫ জুন থেকে আমরুপালি বা ফজলি, ৫ থেকে জুলাই বারি আম-৪, ১০ থেকে জুলাই আশ্বিনা, ১৫ জুলাই থেকে গৌড়মতি পাড়া যাবে। এছাড়া সারাবছর পাড়া যাবে কাটিমন ও বারি আম-১১ জাতের আম।
উল্লেখ্য এ বছর আমের আবাদ হয়েছে- ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে। সম্ভাব্য গড় উৎপাদন ১৩ দশমিক ২৬ (টন)। সম্ভাব্য মোট উৎপাদন ২ লাখ ৬০ হাজার ৬ মেট্রিক টন। এছাড়া সম্ভাব্য মোট বিক্রি এক হাজার ছয়শত পঁচানব্বই কোটি পঁচাশি লাখ পঁচাত্তর হাজার ছয়শত বিশ টাকা।
সভায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, আগামি ১৫ মে থেকে সব ধরনের গুটি আম পাড়তে পাড়বেন চাষীরা। যদি কোন ধরনের দুর্যোগ হয়, সেক্ষেত্রে চাষীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ সাপেক্ষে অনুমতি নিয়ে প্রয়োজনে আগাম আম পাড়তে পাড়বেন। তিনি আরো বলেন, আম পরিবহন নানা জটিলতা দেখা যায়। তবে কুরিয়ার সার্ভিস এর কর্মকর্তাদের সাথে এ নিয়ে আলোচনা করে সঠিক মূল্য নির্ধারনের ব্যবস্থা করা হবে বলে উরেøখ করেন। এছাড়াও অনৈতিক ভাবে কেউ আম পাকানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।