নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর জাতীয়তাবাদী যুবদল ১৬ নং ওয়ার্ড এর আয়োজনে শনিবার ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন এর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই ঈদ পূর্ণমিলনী ও চা-চক্রের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি কাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম আলী। উপস্থিত ছিলেন ১৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন লালন, কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আসাদ, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, ১৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শামীম উদ্দিন, রাজশাহী শাহ্ মখ্দুম থানা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মিলন।
আরো উপস্থিত ছিলেন শাহ্ মখ্দুম থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান ডলার, পলাশ, জিয়া, আক্তার হোসেন, জনি, বিপ্লব ও আমজাদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।