নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালের ২৫ শে মার্চ ছিল বাঙালি জাতির বিভীষিকাময় একটি রাত। এই রাতকে কাল রাত্রি হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাকিস্তান হানাদার বাহিনী এই রাত্রে নিরস্ত্র বাঙালি জাতির উপরে বর্বরোচিত হামলা চালিয়ে অনেক মানুষকে হত্যা করে। এই রাত্রে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীর হাতে তো সমর্পণ করে পাকিস্তানে চলে যান বলে উল্লেখ করেন পবা- মোহনপুর আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। বুধবার দিবাগত রাত ১২-১ মিনিটে রাজশাহী শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দিশেহারা জাতিকে পথ দেখাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ২৬ শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন। সেই সাথে তিনি নিজেও যুদ্ধ করেন। এরই ফল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। তিনি আরো বলেন, স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন তার চেয়েও এটা ধরে রাখা হচ্ছে আরও বেশি কঠিন। বিগত সতের বছরে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলন্ঠিত করে গেছে। এ সময়ে কারো কোন স্বাধীনতা ছিল না। বিএনপিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে হবে। সেই সাথে জনগণের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে তা অক্ষুন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে বক্তব্যের আগে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে রাজশাহী কলেজ শহীদ মিনারের পুষ্প স্তবক অর্পণ করা হয়। এরপর পর্যায়ক্রমে যুবদল, কৃষক দল, তাঁতিদল ও ছাত্রদল সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ একই স্থানে পুষ্পস্তভক অর্পণ করেন। এরপর আসে মহানগর বিএনপির সাবেক আহবায়ক, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান। শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। নেতৃবৃন্দ র্যালি নিয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি পার্টি অফিসের সামনে এসে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
পুরো কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সহ-সভাপতি আসলাম সরকার, শফিকুল ইসলাম সাফিক ও ওয়ালিউল হক রানা, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, কাশিয়াডাঙ্গা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর কৃষকদলের আহবায়ক শরফুজ্জামান শামীম ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীবৃন্দ।