মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

৬দফা দিবস স্মরনে রাজশাহীতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। তাদের প্রতিহত করতে রাজপথে জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা রাজপথেই আছে বলে মন্তব্য করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। মঙ্গলবার বিকেল ৪টায় ঐতিহাসিক ৬ দফা দিবস ও বিএনপি কর্তৃক দেশরত্ন শেখ হাসিনাকে কটুক্তি এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী নগরীর জয় বাংলা চত্বর (বাটার মোড়) থেকে বিশাল মিছিল ও পথসভায় তিনি এসব কথা বলেন।

আসাদ বলেন, বিএনপি’র দেশের জনগণের মাঝে গুজব সৃষ্টি করার সকল প্রচেষ্টা চালাচ্ছে। তাদের সেই প্রচেষ্টা আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীরা প্রতিহত করার জন্য সব সময় প্রস্তুত আছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বদা কর্মীরা রাজপথেই আছে। তিনি বলেন, পদ্মা সেতু যখন উদ্বোধনের অপেক্ষায় দিনক্ষণ গণনা শুরু হয়েছে, ঠিক তখনই বিএনপি ও জামায়াত শিবিরের সন্ত্রাসীরা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। এটি দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। বিএনপি জনগণের সাথে কোন সম্পর্ক নাই। দেশের উন্নয়নে তাদের গাত্রদাহ তৈরি হয়।

পথসভা ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আাসাদ। পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান বাবু, সদস্য আলিমুল হাসান সজল, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, সদস্য শরিফুল ইসলাম, সদস্য তৌহিদ আল হোসেন তুহিন, মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সামাউন ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সাগর।

আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা বদরুজ্জামান রবু, জেলা যুবলীগের সহ-সভাপতি মাহমুদ হাসান ফয়সাল, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট আবু রায়হান মাসুদ, বড়গাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক রহমান মাসুম, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ক্রীড়া সম্পাদক মোক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাস আলী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক কামরুল হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম ও বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক পিংকু কুমার সাহাসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin