রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

৬ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

  • প্রকাশ সময় রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। ৬ দফা দাবি আদায়ে ‘রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদ’-এর ব্যানারে রোববার থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে। রোববার বেলা সোয়া ১১টায় রামেক হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন ২২০ জন ইন্টার্ন চিকিৎসক। এ সময় তারা তাদের ঘোষিত ৬ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের জোর দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন লাগাতার চলতে থাকবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা বৃদ্ধি করে ৩০ হাজার টাকায় উন্নীত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ বছরের বাধ্যতামূলক শিক্ষানবিশকাল (ইন্টার্নশিপ) বাতিল করা, বিসিএস চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করে ৩৪ বছর করা।

অন্যদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসা সেবায় যেন কোনো সংকট তৈরি না হয়, সেজন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের ভোগান্তি এড়াতে বর্তমানে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের সার্বিক সহযোগিতায় এবং সরাসরি তত্ত্বাবধানে বিকল্প ব্যবস্থায় রোগীদের চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ফলে হাসপাতালে চিকিৎসা সেবায় চাপ বেড়েছে। উল্লেখ্য, ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে বেশ কিছুদিন ধরেই নানা কর্মসূচি পালন করে আসছিলেন চিকিৎসকরা। এরই ধারাবাহিকতায় রোববার সকাল থেকে সারাদেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে একযোগে লাগাতার কর্মবিরতির ডাক দিয়ে চূড়ান্ত আন্দোলন শুরু করে ‘ইন্টার্ন চিকিৎসক ফোরাম’।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin