সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

৯নং ওয়ার্ড যুবদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইতিহাসের রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন এর দিক নির্দেশনায় ও ৯ নং ওয়ার্ড যুবদলের সদস্য সোবহান শেখ শাহিন এর উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার শাহরিয়ার হোসেন নয়ন। প্রধান বক্তা ছিলেন মিসদাকুর খান মিলন।

যুবদল নেতা আবু সাঈদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মিলন। অনুষ্ঠানে যুবদল নেতা আবু সাঈদ কটু, সোহাগ, মুইন, তমাল ও সাজ্জাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষান দিয়েছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। তিনি দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন বলেই বাংলাদেশ বিশ্বের দরবারে দ্রুত পরিচিতি লাভ করেছিলো। সেইসাথে ঘটেছিলো কৃষিতে বিপ্লব। এজন্য মানুষ দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা পেয়েছিলো। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করায় দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিলো বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে দোয়া করা হয়। শেষে জনগণের মধ্যে খাবার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin