বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে মাসজিদুল ফাতাহ্ জামে মসজিদের কার্যকরী কমিটি ঘোষনা

  • প্রকাশ সময় শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৩৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ভাটাপাড়া বাকীর মোড় মাসজিদুল ফাতাহ্ জামে মসজিদের কার্যকরী কমিটি শুক্রবার জুম্মা নামাজের পূর্বে ঘোষনা করা হয়। এই কমিটি গঠনের লক্ষে গত বছরের ১৭ ডিসেম্বর (২০২২ ইং সাল) আ. তো মো. ফয়সাল খানকে প্রধান নির্বাচন কমিশনার ও সাংবাদিক ফজলুল করিম বাবলু এবং রবিউল ইসলাম রানাকে সহকারী নির্বাচন কমিশনার করে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়।

নির্বাচন কমিশন মসজিদের গঠনতন্ত্র অনুযায়ী তপশিল ঘোষনা করেন এবং মনোয়নপত্র বিক্রি করেন। শুধুমাত্র সভাপতি পদে দুইজন প্রার্থী মনোয়ন পত্র উক্তোলন করেন। অন্যান্য পদে একজন করে মনোনয়ন পত্র উত্তোলন করেন। এর মধ্যে সভাপতি প্রার্থী খালেছ উদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়ালে অত্র পদসহ অন্যান্য পদে কোন প্রতিদন্দিতা না থাকায় বিনা প্রতিদন্দিতায় সবাইকে নির্বাচিত ঘোষনা করার হয়। প্রধান নির্বাচন কমিশনার ফয়সাল খান জুম্মা নামাজের পূর্বে সবার নাম ঘোষনা করেন।

নির্বাচিত ব্যক্তিরা হলেন, সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাশিদুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক গোলাম নবী গোলাপ, সহ-সাধারণ মোরশেদ মোশাররফ মো: নোমান খান, সহ-সাধারণ মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, কার্যকরী সদস্য নাজিমুদ্দীন সরকার, জাকিউর রশিদ সঞ্জু, ড. ফকরুল ইসলাম টুটুল, এনামুল হক, হেদায়েতুল ইসলাম, হেলাল হোসেন, নজির উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা মালেক সোবহান। এই কমিটি আগামী ৩ বছর মসজিদের সেবা করবেন।

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin