বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নানা আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি বাংলা নববর্ষ উদযাপন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৩৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্ন্নানে শুচি হোক ধরা, এই শ্লোগানে নানা আয়োজন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করে। এ লক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে একাডেমির হল রুমে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র একাডেমির নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সোনারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকরারুল হাসান মিল্লাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অত্র একাডেমির নির্বাহী পরিষদ সদস্য শেলী প্রিসিল্লা বিশ^াস, সাবেক সদস্য যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার, সুসেন কুমার স্যামদুয়ার ও কলেস্তিনা হাঁসদা। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন। বক্তব্য শেষে উপস্থিত কার্যনির্বাহী কমিটির বিদায়ী সাবেক সদস্য একাডেমির পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়।

আরো উপস্থিত ছিলেন সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু, নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা ও গবেষণা সহকারী মোহাম্মদ শাহজাহানসহ সকল কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। উপস্থিত অতিথিবৃন্দ বাংলা নববর্ষের উৎপত্তি ও বিবর্তন বিষয়ে আলোকপাত করেন। শেষে গ্রাম বাঙলার চিরায়িত খাবার পান্তা ভাত, আলু ভর্তা, দেশীয় মাছ ভাজা, পেঁয়াজ ও মরিচ দিয়ে উপস্থিত অতিথিসহ সবাই মিলে খান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin