রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বেসরকারি চাকরিজীবীদের কল্যাণ ও সার্ভিস রুলস প্রণয়নে ১০ দফা প্রস্তাবনা পেশ

  • প্রকাশ সময় বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি চাকরিজীবীদের সামাজিক সুরক্ষা ও যুগোপযোগী ‘সার্ভিস রুলস’ প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ সচিবালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে বাংলাদেশ প্রাইভেট এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটি-এর সভাপতি ও অর্থ সম্পাদকের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন।

প্রতিনিধি দলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বেসরকারি সার্ভিস রুলস প্রস্তাবনা কমিটির সভাপতি মোস্তফা জামান-এর সাথে সাক্ষাৎ করে সংগঠনের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট প্রস্তাবনামালা ও শুভেচ্ছা স্মারক হস্তান্তর করেন।

অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বেসরকারি খাতের কর্মকর্তা-কর্মচারীদের অধিকার ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের পক্ষ থেকে মূলত ১০টি গুরুত্বপূর্ণ বিষয়ে ধারাভিত্তিক সংশোধন ও নতুন সংযোজনের প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবগুলো হলো, চাকরির নিরাপত্তা ও বাধ্যতামূলক নিয়োগপত্র নিশ্চিতকরণ, বেতন বৈষম্য দূরীকরণ ও পদবী প্রমিতকরণ (Pay Standardization & Job Grading), নারীবান্ধব কর্মপরিবেশ ও মাতৃত্বকালীন সুবিধা সম্প্রসারণ, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি বাধ্যতামূলককরণের মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সুনির্দিষ্ট কর্মঘণ্টা এবং ওভারটাইম/ওভারডিউ কমপেনসেশন প্রদান, নৈমিত্তিক, অসুস্থতাজনিত, বার্ষিক ছুটি এবং অর্জিত ছুটি নগদায়ন (Leave Encasement) সুনির্দিষ্টকরণ, উৎসব ভাতা ও উৎসব ছুটি নিশ্চিতকরণ, স্বেচ্ছায় পদত্যাগ (জবংরমহধঃরড়হ) এবং চূড়ান্ত পাওনা পরিশোধের আইন বাস্তবায়ন, কোম্পানি কর্তৃক চাকরি অবসান (Resignation) ও যুক্তিসঙ্গত ক্ষতিপূরণ কাঠামো নির্ধারণ ও আইন বাস্তবায়নে যথাযথ তদারকি ও মনিটরিং (Enforcement & Compliance

অতিরিক্ত সচিব প্রতিটি প্রস্তাবনা অত্যন্ত আন্তরিকতার সাথে শোনেন এবং বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করে ইতিবাচক বিবেচনার আশ্বাস দেন। বেসরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগোপযোগী ‘সার্ভিস রুলস’ বাস্তবায়নে সংগঠনের এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin