সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে রাজশাহীতে বিএনপি’র মানববন্ধন

  • প্রকাশ সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৪৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে আসছে। এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বুধবার বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী জেলা ও মহানগর বিএনপি’র আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরনের দাবীতে নগরী মালোপাড়া পুলিশ ফাঁড়ির নতুন ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ ।

উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু, সদস্য সচিব বিশ্বনাথ সরকার, সৈয়দ মোহাম্মদ মহসিন, অধ্যাপক আব্দুস সামাদ, মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, বজলুর রহমান মন্টু ও জয়নাল আবেদিন শিবলী, জেলা বিএনপি’র সদস্য আব্দুর রাজ্জাক, জাহান পাান্না, জাকিরুল ইসলাম বিকুল, আমিনুল হক মিন্টু, রায়হানুল আলম রায়হান, শাহাদাত হোসেন, আলী হোসেন, সদর উদ্দীন ও তোফায়েল হোসেন রাজু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন ও মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শাফিক।

কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক আল আমিন সরকার টিটো, সদস্য সচিব নাজমুল হক, যুগ্ম আহবায়ক মহিব্বুল হক রুবেল ও আলম মাস্টার মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর তাঁতী দলের সভাপতি আরিফুল শেখ বনি, মহানগর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সদর, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, মহানগর মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট রওশন আরা পপি, সধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন খুকু, জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা, মনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক জনিরা খাতুন, দপ্তর সম্পাদক শাহিনা আকতার রোজি, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক রোমেনা হোসেন ।

এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাকসুদুল হক লিটন, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহম্মেদ রাহী, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম কুসুম ও সাংগঠনিক সম্পাদক ফায়সাল সরকার ডিকোসহ রাজশাহী জেলার বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবগণসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি, প্রধান বক্তা ও সভাপতি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এদেশের কষ্টার্জিত গণতন্ত্র এই আওয়ামী লীগ সরকার ধ্বংশ করে। বিএনপি চেয়ারপার্সন তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন সংগ্রাম করে স্বৈরাচার এরশাদ সরকারকে হটিয়ে গণতন্ত্র পূণরুদ্ধার করেন। এই গণতন্ত্র উদ্ধারের লড়াইয়ে সে সময়ে বর্তমান প্রধানমন্ত্রী বেইমানী করেছিলেন। তাঁ দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং দেশের জনগণের সাথে বেইমানী করে ১৯৮৬ সালে ততকালীন প্রেসিডেন্ট স্বৈরাচার হুসাইন মোহাম্মদ এরশাদ এর সাথে আঁতাত করে নির্বাচনে অংশ গ্রহন করেছিলেন। সেইথেকে তিনি জাতীয় বেইমান হিসেবে পরিচিতি লাভ করেন বলে জানান বক্তারা।

এই গণতন্ত্র বিএনপি উদ্ধার করলেও সেইসাথে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আবারও ২০১৪ সালে এসে গণতন্ত্র হত্যা করে এপর্যন্ত জোর করে ক্ষমতায় টিকে আছেন। ক্ষমতাকে পাকাপোক্ত করতে আবারও নীল নক্সা আঁকতে শুরু করেছে। মহামাণ্য রাষ্ট্রপতিকে দিয়ে প্রহসনের নির্বাচন কমিশন গঠন করার পাঁয়তারা করছে এই সরকার। কিন্তু সরকারের এই মনোবাসনা আর পূরণ হতে দেয়া হবে না। আগামী সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকার অধিনেই করতে এই সরকারকে বাধ্য করা হবে। সেইসাথে গণতন্ত্র পূণরুদ্ধার, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য এই সরকারের বিরুদ্ধে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সামনের আন্দোলনে জীবন বাজি রেখে অংশগ্রহন করার জন্য নেতাকর্মী ও দেশের জনগণকে আহবান জানান তাঁরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin