বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবার দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক নেতা মান্নান’র ইন্তেকাল

  • প্রকাশ সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবার দর্শনপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান শনিবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না—–রাজিউন)। এ সময়ে তাঁর বয়স হয়েছিলো ৫৪ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে, স্ত্রী, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও বহুগুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাযা রোববার বেলা ১১টায় দর্শনপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র শেখ মকবুল হোসেনে, রাজশাহী জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, রায়হানুল আলম রায়হান ও হাবিব দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কালাম সরকার এবং বিএনপি নেতা ইব্রাহিম।

এছাড়াও পবা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতানা আহমেদ, রাজশাহী জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক আলহাজ্ব বকুল আহমেদ, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুল সালাম, যুগ্ম আহবায়ক গোলাম মুরশেদ, যুবনেতা কামরুল জামান, আজাবার রহমান সনি, পাবা ছাএদলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন সদস্য সচিব হাফিজ, ছাত্রনেতা জনি ও আরিফুল রহমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী, সহকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

জানাযাপূর্ব মরহুমের জীবনের স্মৃতিচারন করতে যেয়ে এডভোকেট শফিকুল হক মিলন বলেন, আব্দুল মান্নান একজন সৎ, একনিষ্ট ও দক্ষ দলীয় কর্মী ও নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে দর্শনপাড়া বিএনপি’র অনেক সাধিত হলো। যে শূন্যতা তৈরী হলো, তা পূরণ হওয়ার নয় বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, মান্নান যেমন রাজনৈতিক অঙ্গনে সফল ছিলেন, তেমন ভাবে ব্যবসাতেও সফল ছিলেন। তিনি সৎ এবং সমাজে সকলের কাছে সমানভাবে গ্রহনযোগ্য ছিলেন। তিনি দলের জন্য একজন নিবেদিত ছিলেন। বক্তব্য শেষে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin