মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

পবা ইউনিয়ন বিএনপি’র দোয়া মাহফিল

  • প্রকাশ সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অসুস্থ ও মৃত্যুবরণকারী বিএনপি নেতৃবৃন্দের সুস্থ্যতা ও রুহের মাগফিরাত কামনা করে সোমবার বিকেলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, পবা উপজেলার দামকুড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এনামুল হক কনকের সুস্থ্যতা কামনায় এবং দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মান্নানের রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নগরীর বিসিক এলাকায় পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপি’র আহ্বায়ক সেলিম রেজা বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য শাহজাহান আলী ও অধ্যাপক আব্দুর রাজ্জাক।

উপস্থিত ছিলেন পবা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, পবা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান আহমেদ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তারুজ্জামান মামুন ও সদস্য সচিব মিনারুল ইসলাম, রাজশাহী জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক আলহাজ্ব বকুল আহমেদ ও পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজসহ বিভিন্ন থানা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin