নিজস্ব প্রতিবেদক: ২০ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা সফল করার লক্ষে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দল পবা-মোহনপুর শাখার আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে নগরীর বিসিক এলাকায় এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য, নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক ও পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, কেশরহাট পৌর বিএনপি’র সভাপতি আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহম্মেদ, সদস্য ইফাত খাইরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ওয়ালিউজ্জামান পরাগ, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাসেল ও সহ-সাংগঠনিক সম্পাদক রিপন।
উপস্থিত ছিলেন, পবা উপজেলা স্বেচচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আকতারুজ্জামান, সদস্য সচিব মিনারুল ইসলাম, নওহাটা পৌর স্বেচচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন, সদস্য সচিব গোলাম রব্বানী, কাটাখালী পৌর স্বেচচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হেনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব সাজ্জাদ হোসেন, কেশরহাট পৌর স্বেচচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহরাব হোসেন, সদস্য সচিব সোহেল রানা, নওহাটা পৌর স্বেচচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবেক আহ্বায়ক সুজন মোল্লা ও মোহনপুর উপজেলা স্বেচচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানাসহ স্বেচচ্ছাসেবক দলের অত্র থানা ও ওয়ার্ডের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথি বলেন, দেশে এখন একটি অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট ও রাতের অন্ধকারের সরকার শাসন করছে। এই সরকার জনগণকে মহাবিপদে ফেলে রেখেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। সকল প্রকার জ্বালানী ও ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি করায় সকল প্রকার পন্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। এর প্রতিবাদে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ন সভা সমাবেশ করতে গেলে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের সন্ত্রাসী ও পুলিশ বাহিনী হামলা করে খুন ও জখম করছে।
এই অবস্থা থেকে জনগণ ও দেশকে বাঁচাতে এই ফ্যাসিস্ট সরকারের পতন ছাড়া কোন উপায় নাই। আর এই পতনের জন্য সবাইকে একতাবদ্ধ হতে হবে। এরজন্য কর্মী সম্মেলন একটি গুরুত্বপূর্ন বিষয়। এই কর্মী সম্মেলন সফল করতে উপস্থিত সকল নেতাকর্মীদের দ্বিধাদন্দ ভূলে কর্মী সম্মেলন সফল করতে একাসাথে কাজ করার আহ্বান জানান তিনি। সেইসাথে সরকার পতনের আন্দোলনে সবাইকে রাজপথে নামার আহ্বান জানানা তিনি।