মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

সাংবাদিকদের উপর হামলায় জড়িত বিএমডিএ’র দুইজন আটক

  • প্রকাশ সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলামের ওপর হামলায় গ্রেপ্তারকৃতদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ হাজির করা হলে আসামিদের পক্ষের আইনজীবী আসাদুল ইসলাম জামিন আবেদন করলেও এসময় রাষ্ট্রপক্ষের হয়ে আদালতে আসামিদের জামিন না দিতে প্রার্থনা করেন কোর্টের সাব ইন্সপেক্টর শিখা।

শুনানী শেষে বিচারক মোহাম্মদ ফয়সাল তারেক জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে দুপুর দেড়টার দিকে আসামীদের কারাগারে প্রেরণ করা হয়।
সোমবার ভোর ৪টার দিকে ঢাকার মোহম্মদপুর এলাকায় অবস্থিত বরেন্দ্র বহুমখি উন্নয়ন কর্তৃপক্ষের রেস্ট হাউজ থেকে ১৩ দিন পর সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, হামলায় জড়িতদের মধ্যে অন্যতম আসামী বিএমডিএর ভান্ডাররক্ষক জীবন ও গাড়িচালক আব্দুস সবুর। আসামীদের সকালে ঢাকা থেকে রাজপাড়া থানায় নিয়ে আসা হয়। পরে তাদের রাজপাড়া থানা থেকে সকালেই কোর্টে চালান দেওয়া হয়।

উল্লেখ্য গত ৫ সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় লাইভ চলাকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ- বিএমডিএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সংঘবদ্ধ হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলাম। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর রাতেই নগরীর রাজপাড়া থানায় বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০ জনের নামে মামলা দায়ের করা হয়।মামলাটি করেন সাংবাদিক বুলবুল হাবিব।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin