নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে কোর কমিটির সদস্য, ভলান্টিয়ার ও কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের কর্মকর্তাদের সমন্বয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত লার্নিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। রাজশাহীর বস্তি উন্নয়ন করার লক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে কমিউনিটি সোস্যাল ল্যাব: এন ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারেবল স্লাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্প চলমান রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কি কাজ হয়েছে এবং কি শিক্ষা হলো সে বিষয়ে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
নগরীর মহিষবাথানস্থ কারিতাস আঞ্চলিক অফিসের নতুন ভবন হলরুমে আয়োজিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোর কমিটির সভাপতি রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। উপস্থিত ছিলেন কোর কমিটির সদস্য রাসিক-২এর সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা, রাজশাহীর জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজিঃ) ড. হামিদুল ইসলাম, যুব উন্নয়ন রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক শামসুন্নাহার খাতুন, তানজির হোসেন দুলাল, সাংবাদিক ফজলুল করিম বাবলু, ইতি ইসলাম ও সুলতা হেমরম।

এছাড়াও কারিতাস সেন্ট্রাল অফিসের এস,ডাবলু,ভি.সি প্রকল্পের ব্যবস্থাপক সৌরভ রোজারিও, রাজশাহী অঞ্চলেরর দূর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের প্রজেক্ট অফিসার দীপক এক্কা, আঞ্চলিক মনিটর (পুষ্টি) ফরিদুল ইসলাম ও কারিতাস রাজশাহী অঞ্চলের কমিউনিটি ফ্যাসিলিটেটর আশা আগ্নেশ তপ্নসহ ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।
ওয়ার্কশপে গ্রুপ ওয়ার্ক এবং উপস্থিত সদস্যদের বক্তব্যের মাধ্যমে প্রকল্পের বিষয়সমুহ তুলে ধরা হয়। সেইসাথে আগামী ২৬ সেপ্টেম্বর দাতা সংস্থার ভিজিট ও আগামীতে প্রকল্প কিভাবে চলমান রাখা যাবে এবং করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়াও প্রকল্প বাড়লে কোর কমিটির ও ভলান্টিয়ার সদস্য সংখ্যা এবং কর্মএলাকা বৃদ্ধি বিষয়েও আলোচনা হয়। সেইসাথে ক্রস ভিজিট করা বিষয়েও তুলে ধরা হয়। সভাপতি সকল কথা শোনে এবং প্রকল্প চলমান রাখা বিষয়ে ডোনার প্রতিনিধিদের সাথে আলোচনা করবেন বলে উল্লেখ করেন।