বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

পানি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে নগরীর সিএন্ডবি মোড়ে

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে বৃষ্টির পানি বের হতে না পেরে পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই সিএন্ডবি মোড়ে বিকেল হলেই শত শত মানুষ বসে বিশ্রাম, খোসগল্প, আড্ডা ও চা-পান করে থাকে। এছাড়াও সিএন্ডবি মোড়ের সাথেই রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব থেকে বড় মুর‌্যাল। এই মুর‌্যাল দেখতেও অনেক লোক এখানে আসেন।

সেখানকার দোকানদার ছাড়াও পথচারী আব্দুল ওদুদ, মাজেম আলী, শেফালী খাতুন, আবু তালিব ও সবুরসহ আরো অনেকে বলেন, রাজশাহী মহানগরকে ঢেলে সাজাতে বর্তমান মেয়র বড় বড় রাস্তা ও ড্রেন নির্মান করছেন। আর এই ড্রেনগুলির উপরে একশ্রেণির ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে এবং ময়লা ফেলে ড্রেনের মুখ বন্ধ করে দিচ্ছে। ফলে যে সমস্যা সেটা রয়েই যাচ্ছে।

তারা আরো বলেন, সিএন্ডবি মোড়ের পানি বের হওয়ার জন্য রয়েছে ড্রেন। কিন্তু এই ড্রেনের মুখ বন্ধ করে দিয়েছে যাত্রী ছাউনীর পাশের দোকানদারগণ। ফলে সেখান দিয়ে পানি বের হতে না পেরে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এখন এখানে কোনভাবেই বসে থাকা যাচ্ছেনা। সেইসাথে এখানে মশার বিস্তার লাভ করছে বলে জানান তারা। তারা সকলেই দ্রুত এই মোড় থেকে পানি নিস্কাশনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin