বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে মাদক বিরোধী আলোচনা সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘মাদক নয়, সুস্থ্য জীবন চাই’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়াডাঙ্গায় অবস্থিত আপস কার্যালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেইসাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাঠ কর্মের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আসক্ত পূনর্বাসন সংস্থা (আপস) এর আয়োজনে এবং রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ রজব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জামিরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আলমগীর হোসেন, কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা ও ব্যবসায়ী আলহাজ্ব গোলাম কিবরিয়া । এছাড়াও আপস এর কর্মকর্তা-কর্মচারী, রাবি শিক্ষার্থী, রিকভারী মাদকসেবী, সুশীল সমাজ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা বলেন, মাদকের ছোবলে যুব সমাজ আজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। যুব সমাজ তথা জনগণকে বাঁচাতে হলে খেলাধুলার দিকে নজর দিতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। তারা আরো বলেন, যুব সমাজ ধ্বংস হলে আগামীতে দেশের উন্নয়ন ব্যহত হবে। আর উন্নয়ন থেমে গেলে দেশ দেউলিয়া হয়ে যাবে বলে উল্লেখ করেন তারা। এজন্য দেশকে বাঁচাতে হলে সকল ধরনের মাদক ছাড়তে হবে। এ জন্য সন্তানদের প্রতি সর্বদা নজর রাখতে অভিভাবকদের পরামর্শ দেন তারা। বক্তব্য শেষে শিক্ষার্থীদের ক্রেষ্ট দিয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin